ফিরছে গত বছরের আতঙ্ক, দিল্লিতে লকডাউন হতেই বাসট্যান্ডে ভিড় পরিযায়ী শ্রমিকদের

Updated : Apr 21, 2021 21:38
|
Editorji News Desk

গত বছর লকডাউনে দেশের বিভিন্ন প্রান্তে ধরা পড়েছিল পরিযায়ী শ্রমিকদের করুণ ছবি। বাড়ি ফেরার তাড়ায় হেঁটে দীর্ঘ পথ অতিক্রমের চেষ্টা করেছিলেন অনেকেই। কেউ গন্তব্যে পৌঁছাতে পেরেছিলেন। আবার কেউ গন্তব্য আসার আগে লুটিয়ে পড়েছিলেন রাস্তায়। বছর ঘুরতেই সেই অসহায় চেনা ছবি আবার চোখে পড়ল দিল্লির রাস্তায়। দিল্লিতে লকডাউন ঘোষণার পরই গাজিয়াবাদে ধরা পড়ল পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার তাড়া। বিভিন্ন বাস টার্মিনালে ভিড় করেছেন তাঁরা। মঙ্গলবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ১ হাজার ৫৩৭টি বাসে করে প্রায় ৭৭ হাজার পরিযায়ী শ্রমিককে বাড়ি পাঠানো হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। আইএসবিটি, আনন্দ বিহার, কাশ্মীর গেট থেকে শ্রমিকদের জন্য বাস ছাড়া হচ্ছে। তবে সামাজিক দূরত্ব দূরের কথা। মানা হচ্ছে না কোনওরকম করোনাবিধি। করোনার দাপট উপেক্ষা করেই শুধু বাড়ি ফেরার রাস্তার দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন অসহায় ওই শ্রমিকরা।

migrant workersCOVID-19

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক