মাসকিউলার অ্যাট্রোফি টাইপ ওয়ান। পৃথিবীর জিনঘটিত বিরলতম এক রোগ।এই রোগেই আক্রান্ত পাঁচ মাসের ধৈর্যা।ওষুধ জোলগেনসমা। যার একটি ডোজের খরচ ষোল কোটি। খরচ শোনার পরেই মাথায় আকাশ ভেঙে পড়ে ছোট্ট শিশুর বাবা-মায়ের। সন্তানের জীবনের আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন ধৈর্যার বাবা-মা। সেখান থেকেই লড়াই শুরু। ধৈর্যার পরিবারের পাশে এসে দাঁড়ায় ক্রাউড ফান্ডিং সংস্থা ইমপ্যাক্ট গুরু। অবিশ্বাস্য হলেও সত্যি ধৈর্যার পরিবারের আবেদনে সাড়া দিয়ে এগিয়ে আসেন ২লক্ষেরও বেশি মানুষ। সংবাদ সংস্থা ndtv এর একটি প্রতিবেদনে জানানো হয়েছে, মাত্র ৪২ দিনের মধ্যে ২লক্ষ ৬০ হাজার মানুষ ধৈর্যার চিকিতসার জন্য ১৬ কোটি টাকা ব্যাঙ্কে জমা করেছেন।মানুষ এখনও মানুষের বিপদে পাশে দাঁড়ায়, পাঁচ মাসের ছোট্ট শিশুর লড়াইয়ে তা আবারও প্রমানিত হল।