টানা বৃষ্টির জেরে মহারাষ্ট্রের রায়গড় জেলায় প্রাণ হারালেন ৩৬ জন।
বৃহস্পতিবার রায়গড়- এর বেশ কিছু এলাকায় ধ্বস নামে। এক জায়গা থেকে ৩২ জনের দেহ উদ্ধার করা হয় ।অন্য একটি জায়গা থেকে উদ্ধার করা হয় ৪ টি মৃতদেহ। এখনও অনেকেই আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মহারাষ্ট্র সরকার হেলিকপ্টার নামিয়ে নিখোঁজদের উদ্ধার করার চেষ্টা করছে।
গত কয়েকদিন ধরেই মহারাষ্ট্রে টানা বৃষ্টি হচ্ছে যার জেরে মুম্বই -সহ মহারাষ্ট্রের একাধিক এলাকা এখন জলমগ্ন। রায়গর কোলাপুর রত্নগিরি সহ একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে ,গত ৪০ বছরে জুলাই মাসে এই পরিমান বৃষ্টি মহারাষ্ট্রে আগে কখনও হয়নি ।
জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, উপকূল বাহিনী এবং নৌ-বাহিনী রাজ্য সরকারকে উদ্ধারকার্যে সাহায্য করছে।