India Covid Graph: দিশা দেখাচ্ছে কোভিড গ্রাফ। দ্রুত কমছে সংক্রমণ? কি বলছেন বিশেষজ্ঞরা?

Updated : Sep 28, 2021 12:53
|
Editorji News Desk

২০০ দিন পার করে দেশের করোনা পরিস্থিতিতে বড়সড় উন্নতি। কোভিড গ্রাফ অনেকটাই নিম্নমুখী। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান জানাচ্ছে, ২০১ দিন পর দেশের দৈনিক সংক্রমণ নামল ২০ হাজারের নিচে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৭৯৫ জন। একদিনে করোনার বলি ১৭৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ২৬ হাজার ৩০ জন। এই পরিসংখ্যান বড় স্বস্তির বলে মনে করছে স্বাস্থ্যমহল। গত কয়েকদিন ধরেই দেশের কোভিড গ্রাফ নিম্নমুখী হচ্ছিল। তবে মঙ্গলবার তা বেশ কয়েকধাপ নেমে গেল। সোমবারও দৈনিক সংক্রমণ ছিল ২৬ হাজারের বেশি। কিন্তু মঙ্গলবার দিনের শুরুতে দেখা গেল, ২৪ ঘণ্টায় সংক্রমিতের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৯৫ তে। পাল্লা দিয়ে কমেছে দৈনিক মৃত্যুও। শুধু কোভিড গ্রাফের এই উন্নতিই নয়, গত ২৪ ঘণ্টায় টিকাকরণেও প্রায় রেকর্ড গড়ে ফেলেছে দেশ। একদিনের ১ কোটি ২ লক্ষ ২২ হাজার ৫২৫ জনকে টিকা দেওয়া হয়েছে। এই নিয়ে দেশের মোট ৮৭ কোটি মানুষ টিকা পেলেন। 

covid vaccineCovid 19 vaccineCOVID 19 CASEScovid 19 deathIndia Covid-19 cases

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক