হাইলাইটস

  • প্যারালিম্পিকে ভারতের জয়জয়কার
  • একদিনে ৮ পদক ভারতের ঝুলিতে
  • সুমিত আন্তিল থেকে নীতেশ কুমার
  • কে কোন বিভাগে পদক পেলেন, দেখে নিন

লেটেস্ট খবর

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

Digha Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরেই চৈতন্য দেবকে খুন করা হয়েছিল? জেনে নিন রোমহর্ষক কাহিনী

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

Jagannath: জগন্নাথই কৃষ্ণ, আবার তিনি আদিবাসীদেরও দেবতা! রইল নানা অজানা তথ্য

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

Darjeeling Day tour: এক দুপুরে দার্জিলিং...বৈশাখের দাপটে পাহাড়ের রানি যেন একটুকরো স্বর্গ

Kashmir Attack:  ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

Paris Paralympics 2024 : একদিনে ৮ পদক, প্যারিলিম্পিকের ইতিহাসে রেকর্ড, কোন কোন বিভাগে মেডেল পেল ভারত ?

জানা গিয়েছে, পঞ্চম দিনের হিসেব পর্যন্ত ভারত ১৫টি পদক জিতেছে । তার মধ্যে ৮টিই এসেছে একদিনে । ২ সেপ্টেম্বর কোন বিভাগে কী কী পদক এসেছে দেখে নেওয়া যাক

প্যারিস প্যারালিম্পিকে ভারতের বিজয়রথ ছুটছে । সোনা, রুপো, ব্রোঞ্চে ভরছে পদকের ঝুলি । প্যারালিম্পিকের পঞ্চম দিনে ভারত একদিনে ৮টি মেডেল সংগ্রহ করেছে । যা প্যারালিম্পিকের ইতিহাসে সর্বোচ্চ । ইতিহাস বলছে, টোকিও প্যারালিম্পিকের আগে ভারত একদিনে সর্বোচ্চ ৪টি মেডেল জিতেছিল দুইবার । একবার ১৯৮৪-তে । আর তারপর ২০১৬-তে রিও ডি জেনিরোতে । এরপর ৩০ অগাস্ট টোকিওতে পাঁচটি পদক জিতে তখন রেকর্ড গড়েছিল ভারত । ২০২৪, ২ সেপ্টেম্বর প্যারিসে সেই রেকর্ড ভাঙল । নতুন রেকর্ড গড়ল ভারত । প্যারালিম্পিকের ইতিহাসে অন্যতম সফলতম দিনের সাক্ষ্মী থাকল ভারতবাসী ।

জানা গিয়েছে, পঞ্চম দিনের হিসেব পর্যন্ত ভারত ১৫টি পদক জিতেছে । তার মধ্যে ৮টিই এসেছে একদিনে । ২ সেপ্টেম্বর কোন বিভাগে কী কী পদক এসেছে দেখে নেওয়া যাক

যোগেশ কাঠুনিয়া

বাবা-মা স্বপ্ন দেখতে ছেলে চিকিৎসক হবে । কিন্তু, একটা দুর্ঘটনায় সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় । কিন্তু, শত প্রতিকূলতার মধ্যেও নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখেছিলেন । জেদ, পরিশ্রম আর স্বপ্নপূরণের তাগিদ আজ তাঁকে পৌঁছে দিয়েছে আন্তর্জাতিক স্তরে । কথা হচ্ছে যোগেশ কাঠুনিয়াকে নিয়ে । ২ সেপ্টেম্বরে জেতা ৮টি পদকের মধ্যে একটি পদক দেশকে এনে দিয়েছেন যোগেশ । প্যারিসে ডিসকাস থ্রোয়ে রুপো জিতেছেন ভারতীয় খেলোয়াড় । এর আগে গত চার বছরে একের পর এক রুপো জিতেছেন যোগেশ। এবার লক্ষ্য তাঁর সোনা ।

নীতেশ কুমার

প্যারিস প্যারালিম্পিকে ব্যাডমিন্টনের সিঙ্গলসে সোনা জিতেছেন নীতেশ কুমার। ইংল্যান্ডের ড্যানিয়েল বেথেলকে হারিয়ে ২১-১৪, ১৮-২১ ও ২৩-২১ সেটে জয়ী হয়েছেন নীতেশ কুমার । ২০০৯ সালে ট্রেন দুর্ঘটনায় পা হারিয়েছেন নীতেশ। দীর্ঘদিন ধরে কোনও কাজ করতে পারেননি। সেই সময় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য প্রস্তুতি নেন। ২০১৩ সালে IIT মান্ডিতে যোগ দেন। এরপরই ব্যাডমিন্টনে আগ্রহ শুরু ।

তুলাসিমাতি মুরুগেশন

পুরুষদের ব্যাডমিন্টনের পর সাফল্য এসেছে মহিলাদের ব্যাডমিন্টনেও । মহিলাদের ব্যাডমিন্টন সিঙ্গলসের SU5 বিভাগে রুপো জিতেছেন থুলাসিমাথি মুরুগেশান । সোনার লক্ষ্যেই খেলা শুরু করেছিলেন থুলাসিমাতি । কিন্তু, সেই লক্ষ্য পূরণ হয়নি ঠিকই । তবে খালি হাতে ফেরেননি তিনি । প্রতিযোগিতায় দ্বিতীয় হয়ে রুপো জেতেন । চিনের ইয়াং কিজিয়ার কাছে ১৭-২১, ১০-২১ ব্যবধানে ফাইনালে হেরে যান তুলাসিমাতি ।

মণিষা রামাদাস

মহিলাদের ব্যাডমিন্টন সিঙ্গলসের SU5 বিভাগে জয়জয়কার ভারতের । তুলাসিমাতির পর ওই একই বিভাগে ব্রোঞ্চ পেয়েছেন মণীশা রামাদাস । ডেনমার্কের ক্যাথরিন রোসেনগ্রেনকে ২১-১২, ২১-৮ ব্যবধানে হারিয়ে ভারতকে পদক এনে দেন তিনি ।

সুহাস

ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসে এসএল ৪ ক্যাটাগরিতে রুপো জয় সুহাসের । ২০২০ সালের টোকিও প্যারালিম্পিকে সুহাসের দৌড় থেমে গিয়েছিল ফ্রান্সের এই লুকাসের । ২০২৪ সালে একই ঘটনার পুনরাবৃত্তি । ফ্রান্সের লুকাস মাজুরের কাছে হেরে সোনা জেতার স্বপ্ন এক নিমেষেই ভেঙে চুরমার । তবে, রুপো জেতায় খুশি সুহাস ।

সুমিত আন্তিল

টোকিও-র সাফল্য ধরে রাখলেন প্যারিসেও । প্যারালিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতেছেন সুমিত আন্তিল । টোকিও প্যারালিম্পিকে ৬৮.৫৫ মিটার থ্রো করে সোনা জিতে রেকর্ড গড়েছিলেন সুমিত। এবার নিজের সেই রেকর্ড প্যারিসে ভেঙে দিয়েছেন ভারতীয় তারকা । প্যারিস প্যারালিম্পিকে ৭০.৫৯ মিটার থ্রো করে সোনা জিতেছেন সুমিত ।

এছাড়া, মহিলাদের সিঙ্গলসে এসএইচ৬ ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন নিত্যা শ্রী সিভান । আর প্যারালিম্পিকের তিরন্দাজিতে ব্রোঞ্জ পেয়েছেন ভারতের রাকেশ কুমার এবং শীতল দেবী । মাত্র এক পয়েন্টের ব্যবধানে ইটালির মাতেও বোনাসিনা ও এলেওনোরা সার্তিকে হারান ভারতীয় জুটি ।

ADVERTISEMENT

এর পর

Paris Paralympics 2024 : একদিনে ৮ পদক, প্যারিলিম্পিকের ইতিহাসে রেকর্ড, কোন কোন বিভাগে মেডেল পেল ভারত ?

Paris Paralympics 2024 : একদিনে ৮ পদক, প্যারিলিম্পিকের ইতিহাসে রেকর্ড, কোন কোন বিভাগে মেডেল পেল ভারত ?

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও

ADVERTISEMENT

editorji-whatsApp

আরও ভিডিও

Team India: চ্য়াম্পিয়ন্স ট্রফিতে চ্য়াম্পিয়ন টিম ইন্ডিয়া, চলতি বছর কী কী টুর্নামেন্ট খেলবেন রোহিত ব্রিগেড

Steve Smith Retires : ৯৬ বলে ৭৩, একদিনের ক্রিকেটে থেমে গেল স্টিভ স্মিথের জয়রথ

Virat Kohli : কোহলিয়ানায় ভেসে ক্রিকেট বিশ্ব, King-এর কাছে মাইলস্টোন নয়, ফোকাস ভারতের জয়

India vs Australia: তেইশের বদলা চেজমাস্টার বিরাটের, হার্দিকের ছয়ে শাপমোচন, অজিদের হারিয়ে ফাইনালে ভারত

India Vs Australia : বরুণ বনাম অস্ট্রেলিয়া, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে সেট এই রিংটোন

Champions Trophy  2025 : গ্রুপ-এ থেকে চ্যাম্পিয়ন কে হবে? নিউজিল্যান্ডের বিরুদ্ধে একাধিক পরিবর্তনের ইঙ্গিত

Champions Trophey 2025 : রাচিনকে ধন্যবাদ ! চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে ভারত, একযোগে বিদায় পাক-বাংলার

India-Pakistan Clash: বিরাটের সেঞ্চুরি, পাকিস্তানের হার, ষোলোআনা উসুল, সোশ্যাল মিডিয়ায় মিমসের বন্য়া

India-Pakistan: কিং কোহলির সেঞ্চুরি, দুবাইয়ে পাক বধ, সেমিফাইনালে টিম ইন্ডিয়া

Champions Trophy 2025 : রবিবার মহারণ, ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে দুবাইয়ে পাকিস্তান, তৈরি রোহিতের ভারত

Editorji Technologies Pvt. Ltd. © 2022 All Rights Reserved.