হাইলাইটস

  • অলিম্পিক থেকে বিদায় নিখাতের
  • পদক জয়ের স্বপ্নভঙ্গ
  • বক্সিংয়ের জার্নি সহজ ছিল নিখাতের
  • শক্তিশালী হয়ে ফিরে আসার বার্তা নিখাতের

লেটেস্ট খবর

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

Digha Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরেই চৈতন্য দেবকে খুন করা হয়েছিল? জেনে নিন রোমহর্ষক কাহিনী

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

Jagannath: জগন্নাথই কৃষ্ণ, আবার তিনি আদিবাসীদেরও দেবতা! রইল নানা অজানা তথ্য

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

Darjeeling Day tour: এক দুপুরে দার্জিলিং...বৈশাখের দাপটে পাহাড়ের রানি যেন একটুকরো স্বর্গ

Kashmir Attack:  ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

Nikhat Zareen Journey: হারলেন, কান্নায় ভাসলেন, তবুও অলিম্পিক থেকে খালি হাতে ফিরছেন না 'সোনার মেয়ে' নিখাদ

জারিনের সাফল্যের পথ মসৃণ ছিল না । স্প্রিন্টার হওয়ার যখন স্বপ্নপূরণ হল না, তখন বক্সিংয়ের দিকে ঝোঁকেন জারিন ।

Nikhat Zareen Journey: হারলেন, কান্নায় ভাসলেন, তবুও অলিম্পিক থেকে খালি হাতে ফিরছেন না 'সোনার মেয়ে' নিখাদ

মেরি কমের যোগ্য উত্তরসুরী । রিংয়ের নতুন রানি । বক্সিংয়ে উদীয়মান তারকা । এমনই বিশেষণ তাঁর নামের পাশে জুড়েছে সম্প্রতি । দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন নিখাত জারিন । সোনা তাঁর ঝুলিতে । অথচ প্যারিস অলিম্পিকে এবছরই প্রথম অভিষেক । স্বপ্ন দেখেছিলেন দেশকে পদক জেতাবেন । নিখাতকে নিয়ে দেশবাসীর আশার পারদ ছিল তুঙ্গে । কিন্তু, স্বপ্ন আর উড়ান পেল না । অলিম্পিক থেকে ছিটকে গিয়েছেন নিখাত । প্যারিস থেকে বক্সিংয়ে পদক আনার অন্যতম সম্ভাবনা, আশা ছিল তাঁকে কেন্দ্র করেই । কিন্তু, এবারটা আর হল না । হারের পর কেঁদে ফেলেছিলেন নিখাত । তাঁর চোখে-মুখে তখন স্বপ্নভঙ্গের যন্ত্রণা ফুটে উঠছিল । কাঁদতে কাঁদতে বলছিলেন, 'সরি গাইজ' ।নিখাতকে এভাবে দেখে চোখ ভিজেছে দেশবাসীরও । তবে, হাল ছাড়তে নারাজ নিখাত । বরং হার থেকে তিনি শিক্ষা নিতে চান । যাতে আরও শক্তিশালী হয়ে কামব্যাক করতে পারেন ।

বক্সিংয়ে নিখাতের সাফল্য

২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে ৪ বড় খেতাব জিতেছেন নিখাত জারিন । ২০২২ সালে এশিয়ান গেমসে ব্রোঞ্জ পান । ওই বছরই আবার কমনওয়েলথ গেমসে সোনা জেতেন । ২০২২ ও ২০২৩ পরপর দু’বার বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন । ২০২২ সালে অর্জুন পুরস্কারও পান । বক্সিংয়ে তিনি হয়ে উঠেছিলেন 'সোনার মেয়ে'। অথচ জানেন কি নিখাত প্রথমে স্প্রিন্টার হতে চেয়েছিলেন ?

জারিনের সাফল্যের পথ মসৃণ ছিল না । স্প্রিন্টার হওয়ার যখন স্বপ্নপূরণ হল না, তখন বক্সিংয়ের দিকে ঝোঁকেন জারিন । শুরু হয় কঠোর অনুশীলন । কিন্তু, বক্সার হওয়ার জন্য কম সমালোচনা, কটূ কথা শুনতে হয়নি তাঁকে । আসলে সমাজে যে বক্সিং-কে এখনও পুরুষদের খেলা হিসেবেই দেখা হয় । সেখানে একটা মেয়ে বক্সিং করবে, এর জন্য কম কটাক্ষের শিকার হননি তিনি ।

কিন্তু, মেয়েকে বরাবর সাহস জুগিয়েছেন তাঁর বাবা । নিখাতের মা অবশ্য বারবার বক্সিং ছেড়ে দেওয়ার কথাই বলতেন । আসলে মাঝে মাঝে নিখাত যখন ফোলা, কালশিটে পড়া মুখ নিয়ে বাড়ি ফিরতেন, তখন তাঁর মা সেটা সহ্য করতে পারতেন না । ভয় পেতেন, মেয়ের কষ্টের কথা ভেবে চোখ ভিজত তাঁর । তবে, এখন মেয়ের জন্য তিনি গর্বিত ।

অলিম্পিকে নামার সুযোগ আগে হলেও, ট্রায়ালে মেরি কমের বিরুদ্ধে হেরে গিয়েছিলেন । ফলে অলিম্পিকের জন্য দিনের পর দিন অপেক্ষা তাঁর বেড়েছে । এমনকী, সেইসময় মেরি কমের সঙ্গে তাঁর প্রকাশ্যে ঝামেলা নিয়ে তৈরি হয় নানা বিতর্কও । যদিও, এখন সেসব অতীত । তিক্ততা ভুলেছেন দু'জনে । অলিম্পিকে অংশগ্রহণের জন্য দিনের পর দিন পরিশ্রম, অনুশীলন করেছেন নিখাত । তার ফলও পান । দীর্ঘ অপেক্ষার পর ২০২৪ অলিম্পিকে সুযোগ পেলেন । কিন্তু, পদক জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল । এখনও হয়তো আরও লড়াই বাকি নিখাদের । লড়তেও তিনি প্রস্তুত ।

অলিম্পিকে ৫০ কেজি বিভাগের ফাইনালে নিখাতের প্রতিপক্ষ ছিলেন এশিয়ান গেমসের সোনাজয়ী চিনের ই উউ । তাঁর কাছে ০-৫ ব্যবধানে হেরে যান নিখাত । অথচ এই ম্যাচের জন্য তিনি কম পরিশ্রম করেননি । ম্যাচের আগে দুইদিন তিনি কিছু খাননি । কারণ তাঁকে ওজন বজায় রাখতে হয়েছিল । এমনকি জলও পর্যন্ত স্পর্শ করেননি । ম্যাচের আগের রাতে ঘুমাননি পর্যন্ত । জারিন বলেন, 'এটা আমার জন্য শিক্ষণীয় হয়ে থাকল । আমি আগে কখনও ওর বিরুদ্ধে খেলিনি । ও খুব দ্রুত নড়চড়া করছিল। বাড়িতে ফেরার পরে এই ম্যাচটা বিশ্লেষণ করব আমি।' তবে নিখাত জানিয়েছেন আরও শক্তিশালী হয়ে ফিরবেন তিনি । নিখাতের ফেরার আশায় দেশবাসীও ।

ADVERTISEMENT

এর পর

Nikhat Zareen Journey: হারলেন, কান্নায় ভাসলেন, তবুও অলিম্পিক থেকে খালি হাতে ফিরছেন না 'সোনার মেয়ে' নিখাদ

Nikhat Zareen Journey: হারলেন, কান্নায় ভাসলেন, তবুও অলিম্পিক থেকে খালি হাতে ফিরছেন না 'সোনার মেয়ে' নিখাদ

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও

ADVERTISEMENT

editorji-whatsApp

আরও ভিডিও

Team India: চ্য়াম্পিয়ন্স ট্রফিতে চ্য়াম্পিয়ন টিম ইন্ডিয়া, চলতি বছর কী কী টুর্নামেন্ট খেলবেন রোহিত ব্রিগেড

Steve Smith Retires : ৯৬ বলে ৭৩, একদিনের ক্রিকেটে থেমে গেল স্টিভ স্মিথের জয়রথ

Virat Kohli : কোহলিয়ানায় ভেসে ক্রিকেট বিশ্ব, King-এর কাছে মাইলস্টোন নয়, ফোকাস ভারতের জয়

India vs Australia: তেইশের বদলা চেজমাস্টার বিরাটের, হার্দিকের ছয়ে শাপমোচন, অজিদের হারিয়ে ফাইনালে ভারত

India Vs Australia : বরুণ বনাম অস্ট্রেলিয়া, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে সেট এই রিংটোন

Champions Trophy  2025 : গ্রুপ-এ থেকে চ্যাম্পিয়ন কে হবে? নিউজিল্যান্ডের বিরুদ্ধে একাধিক পরিবর্তনের ইঙ্গিত

Champions Trophey 2025 : রাচিনকে ধন্যবাদ ! চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে ভারত, একযোগে বিদায় পাক-বাংলার

India-Pakistan Clash: বিরাটের সেঞ্চুরি, পাকিস্তানের হার, ষোলোআনা উসুল, সোশ্যাল মিডিয়ায় মিমসের বন্য়া

India-Pakistan: কিং কোহলির সেঞ্চুরি, দুবাইয়ে পাক বধ, সেমিফাইনালে টিম ইন্ডিয়া

Champions Trophy 2025 : রবিবার মহারণ, ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে দুবাইয়ে পাকিস্তান, তৈরি রোহিতের ভারত

Editorji Technologies Pvt. Ltd. © 2022 All Rights Reserved.