Zonnotic Diseases:পশুপাখি থেকে ছড়ানো রোগ খুঁজতে নয়া কমিটি রাজ্য স্বাস্থ্য দফতরের, তৈরি হবে রোগের তালিকা

Updated : Jul 17, 2021 15:13
|
Editorji News Desk

অতিমারি বিপদ থেকে শিক্ষা নিয়োই  অন্য প্রাণিবাহিত রোগের উপর নজরদারি শুরু করতে চলেছে রাজ্যের স্বাস্থ্য দফতর।

জেলায় জেলায় প্রাণিবাহিত রোগের উপর চলবে নজরদারি। কোন জেলায়, কী ধরনের জুনোটিক রোগের বাড়বাড়ন্ত হচ্ছে তার তালিকা করবে স্বাস্থ্য দফতরের বিশেষ দল।বাড়ির পোষ্য বা গৃহপালিত পশু থেকে ছড়াতে পারে রোগ সংক্রমণ। গরু-সহ বিভিন্ন গবাদি পশুর থেকে ছড়াতে পারে অ্যানথ্রাক্স,  মশা-মাছিবাহিত জাপানি এনসেফ্যালাইটিস, পোকা থেকে স্ক্রাব টাইফাস।

মরসুম বিশেষে একাধিক রোগ থাবা বসায় রাজ্যে। কিন্তু কোন মরসুমে কোন জেলায় জুনোটিক রোগ বাড়ছে তা দেখেই রাজ্যে রোগের মানচিত্র তৈরি করা হবে।  জুনোটিক রোগের নজরদারি চালাতে স্বাস্থ্যকর্তা, চিকিৎসক, পশু চিকিৎসক, বন্যপ্রাণী বিভাগের কর্তা-সহ ১৪ জনকে নিয়ে রাজ্য স্তরে গঠিত হয়েছে স্টেট জুনোসিস কমিটি।

বিভিন্ন জেলায় জেলাশাসক-সহ ১১ জনকে নিয়ে রয়েছে জেলা জুনোসিস কমিটি। 

Statediseases

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর