র্যাপার হানি সিং-এর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হলেন স্ত্রী শালিনী।
বিস্ফোরক এই অভিযোগ তুলে দিল্লির তিস হাজারি আদালতে মঙ্গলবার মামলা দায়ের করেছেন স্ত্রী শালিনী তলওয়ার। শালিনীর অভিযোগ, গার্হস্থ্য হিংসার পাশাপাশি হানি সিং তাঁর উপর যৌন অত্যাচারও চালাতেন। শারীরিক নির্যাতনের পাশাপাশি চলত মানসিক অত্যাচারও। আদালতের তরফে হানি সিংকে একটি নোটিস পাঠানো হয়েছে। তাঁকে আগামী ২৮ আগস্টের মধ্যে সেই নোটিসের জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি যে সমস্ত সম্পত্তি হানি সিং ও তাঁর স্ত্রীর নামে রয়েছে, তা আপাতত বিক্রি করতে পারবেন না গায়ক, বলেও সাফ জানিয়ে দিয়েছে আদালত।