আজ বিশ্ব পরিবেশ দিবস। এই উপলক্ষ্যে সরকার ই-২০ বিজ্ঞপ্তি জারি করতে চলেছে। এই বিজ্ঞপ্তিতে তেল কোম্পানিগুলিকে ইথানল-মিশ্রিত পেট্রোল বিক্রয়ের নির্দেশ দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে ২০২৩-এর ১ এপ্রিল থেকে ২০ শতাংশ পর্যন্ত ইথানল মিশ্রিত পেট্রোল বিক্রি করতে বলা হবে।প্রধানমন্ত্রী মোদি পুনের তিনটি স্থানে ই ১০০ বিতরণ স্টেশনের একটি পাইলট প্রোজেক্টের সূচনা করবেন। ইথানল মিশ্রিত পেট্রোল ও কম্প্রেসড বায়োগ্যাস কর্মসূচীর ক্ষেত্রে কৃষকদের প্রত্যক্ষ অভিজ্ঞতা সম্পর্কে জানতে তাঁদের সঙ্গে কথা বলবেন।