রাষ্ট্রপতির কনভয়ে রাস্তা বন্ধ, হাসপাতালে দেরিতে পৌঁছনোয় মহিলার মৃত্যু

Updated : Jun 26, 2021 20:05
|
Editorji News Desk

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আসায় বন্ধ ছিল রাস্তা। সেই পথেই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল এক অসুস্থ মহিলাকে। কিন্তু সময়ে হাসপাতালে নিয়ে যেতে না পারায় মৃত্যু হয়েছে মহিলার।  উত্তরপ্রদেশের কানপুরের ঘটনা। ঘটনায় মহিলার পরিবারের কাছে ক্ষমা চেয়েছে উত্তরপ্রদেশ পুলিশ।তিন দিনের উত্তরপ্রদেশ সফরে গিয়েছেন রাষ্ট্রপতি। এই সফরে নিজের গ্রামেও যাওয়ার কথা তাঁর। শুক্রবার রাতে ট্রেনে করে কানপুরে পৌঁছন তিনি। সেখান থেকে সড়ক পথে নিজের গন্তব্যে যান তিনি।শুক্রবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বন্দনা মিশ্র নামের ৫০ বছরের এক মহিলা। যানজটে আটকে পড়ে তাঁর পরিবার।  সেখান দিয়েই রাষ্ট্রপতির কনভয় যাচ্ছিল। বেশ কিছুক্ষণ পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে বন্দনাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

ambulancePresidentwoman

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক