আট বছর ধরে চলা যৌন হেনস্থার মামলায় সম্প্রতি বেকসুর খালাস পেলেন তহেলকা ম্যাগাজিনের প্রাক্তন সম্পাদক তরুণ তেজপাল। দীর্ঘ মামলা চলার পর প্রখ্যাত এই সাংবাদিককে অভিযোগ থেকে মুক্তি দিল গোয়ার আদালত। ৫২৭ পাতার রায়ে অ্যাডিশনাল সেশন কোর্টের বিচারক বলেছেন তরুণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনা তুরুণের তৎকালীন মহিলা সহকর্মীর আচরণ ভিক্টিম-সুলভ ছিল না। বিচারক আরও বলেন, সাধারণত যৌন হেনস্থার শিকার হওয়া মহিলারা যেমন আতঙ্কগ্রস্থ, ভীত থাকেন, এ ক্ষেত্রে অভিযোগকারিনী সেরকম ছিলেন না।