West Bengal weather: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, রবি-সোম প্রবল বৃষ্টির পূর্বাভাস

Updated : Sep 17, 2021 13:33
|
Editorji News Desk

বঙ্গোপসাগরে (Bay of Bengal) তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে আগামীকাল, রবিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। রবি ও সোমবার উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের।

শুক্রবার আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। মায়ানমার সংলগ্ন বঙ্গোপসাগরে এর অবস্থান। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় এটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বাংলা ও ওড়িশা উপকূলে অবস্থান করবে। 

West Bengal Weather: নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়, কমবে না তাপমাত্রা


পাশাপাশি, মৌসুমী অক্ষরেখা ভুবনেশ্বর হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে, শনিবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ। তাপমাত্রা সামান্য বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি কিছুটা বাড়বে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।

আলিপুর আবহাওয়া দফতর (Alipur weather office) সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা সক্রিয় হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। একইসঙ্গে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাব। ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায়। 

 

WeatherBengal rain

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর