শুক্রবারই প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফল। পরীক্ষার ২০ দিনের মাথায় হতে চলেছে জয়েন্টের ফল প্রকাশ। এবছর জয়েন্টে বসেছিলেন ৯২ হাজারের বেশি পরীক্ষার্থী।
রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পর্ষদ সূত্রে খবর, আজ দুপুর আড়াইটার সময় ফল প্রকাশিত হবে জয়েন্টের ফল। দুপুর সাড়ে তিনটে থেকে ডাউনলোড করা যাবে র্যাঙ্ক-কার্ড। গতকালই প্রকাশিত হয়েছে প্রশ্নপত্রের অ্যান্সার-কি । জয়েন্ট এন্ট্রান্সের ওয়েবসাইট wbjeeb.nic.in থেকে ডাউনলোড করা যাচ্ছে ওই অ্যান্সার-কি।
জুলাই মাসের ১৭ তারিখ হয়েছিল ইঞ্জিনিয়ারিং-এ ভর্তির প্রবেশিকা রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। করোনা আবহে বিধি মেনে প্রথম সশরীরে পরীক্ষা দেয় ছাত্রছাত্রীরা।