শনিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন অংশে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। বৃহস্পতিবার দুপুরে আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন অংশে বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। কয়েকটি জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্তের পরিস্থিতি রয়েছে। মেঘলা আবহাওয়ায় যোগ হচ্ছে প্রচুর জলীয় বাষ্প। তার জেরেই এমন ভারী বৃষ্টির আশঙ্কা। আবহাওয়া দফতরের সতর্কতা, আগামী ২ দিন নীচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। বাড়বে নদীর জলস্তর। জল জমায় শহরের বিভিন্ন জায়গায় দেখা দিতে পারে ট্রাফিক জ্যাম।
এই পরিস্থিতিতে মানুষজনকে ঘরের মধ্যে থাকতে পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।