নিম্নচাপের জেরে গোটা সপ্তাহজুড়েই রাজ্যে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে, সপ্তাহের শেষে উত্তর এবং মধ্য বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ক্রমশ পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলের দিকে এগোবে।
এর জেরে সপ্তাহের শেষেও বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টিপাত হয়ে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে, আজ বৃহস্পতিবার কলকাতায় বাড়তে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি।বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের দরুন মঙ্গলবার থেকে উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গের জেলাগুলিতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছে।
আগামী ৪৮ ঘণ্টা এই নিম্নচাপ ক্রমশ উত্তর পশ্চিম এবং পশ্চিম দিকে অগ্রসর হবে। এদিকে বঙ্গোপসাগরের মারাঠাওয়াড়ার কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। অন্যদিকে, বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত একটি মৌসুমী অক্ষরেখা। আর এর জেরে গোটা সপ্তাহজুড়েই দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।