আবারও বাংলার শিয়রে নিম্নচাপ। ভোর থেকেই কালো আকাশ।শুরু হয়েছে মুষল ধারে বৃষ্টি(Heavy Rain)।
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে রাত থেকেই। আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Office) জানিয়েছে ভারী বৃষ্টি না হলেও বজগর্ভ মেঘ সঞ্চার করে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দিনভর। গাঙ্গেয় পশ্চিম বঙ্গের উপর প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে সেই কারণেই এই বৃষ্টি।
উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টি (Bengal Rain)চলবে। আজ ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে বৃষ্টি শুরু হয়েছে।
রাত থেকে টানা বৃষ্টি চলছে হুগলির(Hoogly) আরামবাগ(Arambag),খানাকুল(Khanakul) ,পুড়শুড়া ও গোঘাটে