Bengal Weather Report: শিয়রে ফের নিম্নচাপের চোখরাঙানি, বৃষ্টি দুর্ভোগ চলবে

Updated : Sep 22, 2021 09:51
|
Editorji News Desk

আজ সকাল থেকেই আকাশের মুখভার। শুরু হয়েছে বৃষ্টি। আজও দিনভর বৃষ্টি হবে গোটা দক্ষিণবঙ্গে।

এরমধ্যেই সপ্তাহান্তে আবারও ভারী দুর্যোগের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।আবহাওয়াবিদরা জানাচ্ছেন, শনিবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তা শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাই বেশি।

তবে সেই নিম্নচাপের অভিমুখ যদি ওড়িশা উপকূলের দিকে থাকে, তাহলে ভারী বর্ষণের হাত থেকে রেহাই পাবে বাংলা। আর যদি বাংলার দিকে থাকে, তাহলে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।নিম্নচাপের জেরে হাওড়়া, হুগলি ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পাশাপাশি গোটা দক্ষিণবঙ্গেই রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। তবে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে রবিবার।

rain bengalweather forecast

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক