আজ রাজ্যে জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে শিলা বৃষ্টি হতে পারে জেলায় জেলায়। উত্তরবঙ্গের জন্যেও রয়েছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে ।হাওয়া অফিস জানিয়েছে, কলকাতাতেও দুপুর বা বিকেলের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৮ থেকে ৯৩ শতাংশ।