৪৫ এবং তার বেশি বয়স্করা পয়লা এপ্রিল থেকে টিকা নিতে পারবেন , সাংবাদিক বৈঠকে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। কোভিড ১৯ টিকার জন্য দেশবাসীকে নাম নথিভুক্ত করার আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। আপাতত দেশে টিকা সংকট নেই বলেও আশ্বস্ত করেছেন জাভড়েকর।
বিগত কয়েক সপ্তাহ ধরেই দেশে নতুন করে বেড়েছে করোনা সংক্রমণ, মসঙ্গলবার সারা দেশে কোভিড ১৯ আক্রান্ত হয়েছেন ৪০, ৭১৫ জন।