করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপটে নাজেহাল গোটা দেশ। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। টিকার ঘাটতিও দেখা দিয়েছে দেশে। এই সঙ্কট মেটাতেই এ বার সাহায্যের হাত বাড়িয়ে দিল আমেরিকা। এই পরিস্থিতিতে ভারতেই যৌথভাবে জনসন অ্যান্ড জনসনের টিকা তৈরি করতে ইচ্ছুক তারা। তার জন্য সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সঙ্গে কথা হচ্ছে বলে মঙ্গলবার জানিয়েছেন আমেরিকার রাষ্ট্রদূতের আধিকারিক ড্যানিয়েল বি স্মিথ। তিনি জানান, আমেরিকার উদ্দেশ্য হল ভারতে বিনিয়োগ করে করোনা টিকার পর্যাপ্ত উৎপাদন করা। এছাড়া স্মিথ আরও জানিয়েছেন, ভারতের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই পরিস্থিতিতে ভারতকে যথাসম্ভব সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।