নতুন বাড়িভাড়া আইনে অনুমোদন দিল কেন্দ্র। আগের আইন সংস্কার করা হল। নতুন আইন অনুসারে প্রত্যেক জেলায় আলাদা রেন্ট অথোরিটি, আদালত, ট্রাইব্যুনাল গঠনের কথা বলা হয়েছে। এক্ষেত্রে ভাড়াটিয়া এবং বাড়িওয়ালা, উভয়ের সুবিধে হবে বলে দাবি করা হয়েছে। রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলি নতুন আইন প্রণয়ন করতে পারবে।
এই আইনের আওতায় ভাড়াটিয়াদের সর্বোচ্চ দুই মাসের জন্য ভাড়া অগ্রিম ডিপোজিট হিসাবে জমা দিতে হবে। বাণিজ্যিক সম্পত্তির ক্ষেত্রে ছয় মাসের ভাড়া অগ্রিম হিসাবে জমা দিতে হবে।
• আইনে সমস্ত নতুন ভাড়ার ক্ষেত্রে লিখিত চুক্তির কথা বলা হয়েছে, যা সংশ্লিষ্ট জেলা ভাড়া কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে।
উভয় পক্ষের মধ্যে লিখিত সম্মতি থাকলে জোর করে বা নিয়ম বহির্ভূতভাবে ভাড়াটিয়াকে উচ্ছেদ করা যাবে না।