ঘনঘন আকাশে মেঘ করছে, দু'দিন যেতে না যেতেই ঢেলে বৃষ্টি। এমন সময়ে এমনিই প্রেম পায়। তার ওপর প্রেমের গান ভেসে এলে তো কথাই নেই। এই বর্ষার লাভ অ্যান্থেম হতে চলেছে বোধয় অরিজিত সিং-এর গলায় 'যো তুম আ গায়ে হো'। সদ্য প্রকাশিত হলো 'তুফান' ছবির এই গানটি।
ফারহান আখতার, ম্রুনাল ঠাকুরের 'তুফান' আসলে স্পোরটস ড্রামা। আস্তে আস্তে যখন একে অন্যকে মন দিচ্ছেন, তখনকার গান এটা। গানের কথা লিখেছেন জাভেদ আখতার।
অ্যামাজন প্রাইমে ১৬ জুলাই মুক্তি পাবে তুফান।