একুশে জুলাই এর আগের রাতে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণরক্ষা তৃণমূল নেতার।
হাবড়া থানার হাটথুবা ঘোষ পাড়া এলাকার ঘটনা। 21 শে জুলাই শহীদ দিবসে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করবে বেশকিছু বিজেপি কর্মী এই নিয়ে হাবরা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে এক তৃণমূল কর্মীর বাড়িতে বৈঠক চলছিল।
বৈঠক চলাকালেই তৃণমূল নেতা রাজীব সরকারের কাছে ফোন আসলে তিনি ফোন নিয়ে বাড়ির সামনের রাস্তায় বেরিয়ে আসেন। অভিযোগ সেইসময়ই উল্টো দিকের একটি জঙ্গল থেকে এক যুবক কোমর থেকে রিভলবার বার করে রাজীব সরকারকে গুলি চালায়। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান তৃণমূল নেতা।
গোটা ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল। তৃণমূলের অভিযোগ উড়িয়ে বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা।