Tmc Shaheed Diwas:আজ তৃণমূলের 'শহিদ দিবস' রাজ্য ছাড়িয়ে তৃণমূল নেত্রীর বার্তা শুনবে অন্যান্য রাজ্যও

Updated : Jul 21, 2021 08:48
|
Editorji News Desk

শহিদ দিবসকে সামনে রেখে আজ  রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচি নিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।  এবারও ভার্চুয়াল মাধ্যমেই ২১ জুলাইয়ে শহিদ দিবস পালন করবে তৃণমূল। তবে এবারই প্রথম সর্বভারতীয় স্তরে বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দিল্লির কনস্টিটিউশন ক্লাবের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শোনা যাবে গুজরাত, উত্তরপ্রদেশ, বিহার, অসম, ত্রিপুরা, তামিলনাড়ু, ঝাড়খণ্ড ও মণিপুরের মতো রাজ্যেও। বাংলার পাশাপাশি হিন্দিতেও বক্তৃতা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষণের গুরুত্বপূর্ণ অংশ অন্যান্য ভাষায় সাব টাইটেলের ব্যবস্থাও রাখা হচ্ছে।লা ১২টায় ভিক্টোরিয়া হাউসের সামনে একটি অনুষ্ঠানে শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হবে।

সেখানে থাকবেন সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়ের মতো সিনিয়র নেতারা। দুপুর ২টোয় কালীঘাটের বাড়ি থেকে ভার্চুয়াল বক্তৃতা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় ওয়ার্ডে ওয়ার্ডে এবং রাজ্যের প্রতিটি বুথে জায়ান্ট স্ক্রিনে শোনানো হবে তৃণমূল নেত্রীর বার্তা।


আজ ২১শে জুলাই। শহিদ দিবসের ২৮ বছরে পা। প্রতিবার এই দিনটিকে শহিদ দিবস পালনের পাশাপাশি দলের আগামীদিনের নীতি নির্ধারণ ঘোষণার দিন হিসেবে পালন করে আসছে তৃণমূল কংগ্রেস। তবে এবারের ২১শে জুলাই অন্যান্যবারের থেকে কিছুটা আলাদা।

কারণ, করোনা আবহে তৃতীয়বার ক্ষমতায় আসার পর এটাই প্রথম শহিদ দিবস পালন।

Shaheed DiwasMamata BanerjeeWest Bengal

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর