Khardah TMC leader murder: গভীর রাতে খড়দায় শুটআউট, গুলি করে খুন তৃণমূল নেতাকে

Updated : Aug 14, 2021 09:32
|
Editorji News Desk

শনিবার গভীর রাতে খড়দায় শ্যুটআউট। গুলি করে তৃণমূল নেতাকে খুন। মৃত রণজয় শ্রীবাস্তব ব্যারাকপুর লোকসভায় তৃণমূলের হিন্দি সংগঠনের সম্পাদক। গতকাল রাতে এক সঙ্গীকে নিয়ে গাড়িতে চড়ে বিটি রোড ধরে যাচ্ছিলেন ওই তৃণমূল নেতা। খড়দার বড়পট্টি এলাকায় তৃণমূল নেতার গাড়ি লক্ষ্য করে গুলি-বোমা ছুড়তে শুরু করে দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ঘটনাস্থলে বসেছিল দুষ্কৃতীরা। তারা রণজয়কে গালিগালাজ করে। ফলে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায়। এরপরই রণজয়ের ওপর হামলা চালানো হয়। 

তৃণমূল নেতার গলার নিচে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় কলকাতার বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে খড়দা থানার পুলিশ।

এই ঘটনায় স্থানীয় তৃণমূলের তরফে বিজেপির দিকে অভিযোগের আঙুল তোলা হলেও বিজেপির কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। 



TMCCLASHBJPpolitical clashMurder

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর