West Bengal School: প্রকাশিত হল স্কুল শিক্ষকদের বদলির গেজেট নোটিফিকেশন। বিজ্ঞপ্তি অনুযায়ী, বদলির পদ্ধতিতে একাধিক বদল হয়েছে।
এখন থেকে কোনও আবেদনকারী এসএসসি-র বদলির সুপারিশ প্রত্যাখ্যান করলে, আগামী ৭ বছর আবেদন করতে পারবেন না।
কোনও আবেদনকারী, শেষ বদলির ৫ বছর পরে আবার সাধারণ বদলির আবেদন করতে পারবেন। তবে অবসরের এক বছর আগে বদলির আবেদন করতে পারবেন না কেউ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিভোর্স বা অপরাধমূক কোনও ঘটনার শিকার এমন শিক্ষিকা বা মহিলা শিক্ষিকাদের অগ্রাধিকার দেওয়া হবে।
পাশাপাশি, বাতিল হয়েছে বছরে একবার সাধারণ বদলির বিজ্ঞপ্তি প্রকাশের নিয়ম