দিল্লিতে হিংসা ছড়ানো ও শান্তি বিঘ্নিত করার অভিযোগে নাতাশা আগরওয়াল, দেবাঙ্গনা কলিতা ও ইকবাল তনহাকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ । কয়েকদিন আগেই এই ৩ জনকে ব্যক্তিগত বন্ডে জামিন দেয় দিল্লি হাইকোর্ট। এ বার হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ দিল্লি পুলিশ। সুপ্রিম কোর্টে এই ৩ আন্দোলনকারীর জামিনের শুনানি হবে শুক্রবার।মঙ্গলবার দিল্লি হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যেন বুধবার বেলা ১টার মধ্যে জামিন দেওয়া হয় ওই ৩ আন্দোলনকারীকে। কিন্তু শেষ মূহুর্তে পিটিশন ফাইল করে দিল্লি পুলিশ। যেখানে আধারের তথ্য যাচাই করার জন্য জামিন ৩ দিন পিছিয়ে দেওয়ার আবেদন করে পুলিশ। পাশাপাশি সুপ্রিম কোর্টেও জামিন বাতিলের আবেদন জমা পড়ে। হাইকোর্ট অবশ্য সেই আবেদন খারিজ করে সন্ধ্যের মধ্যে ৩ জনকে জামিনের নির্দেশ দেয়