বলিউডে ডেবিউ করতে চলেছেন ধর্মেন্দ্রর নাতি। স্বাভাবিক কারণে দাদু বেজায় খুশি। আর তাই নাতির জন্য টুইটারে তাঁর অনুরাগীদের কাছ থেকে আগাম ভালোবাসা চেয়ে নিয়েছেন। ধর্মেন্দ্রর নাতি তথা সানি দেওল পুত্র রাজবীর দেওল খুব শীঘ্রই রাজশ্রী প্রযোজনা সংস্থার ছবির দিয়েই অভিনয়ের মঞ্চে নামবেন। বর্তমান প্রজন্মের ভালোবাসা ও সম্পর্কের গল্প বলবে এই নতুন ছবিটি।