Sarada Scam: আদালতে মুক্তির আবেদন সারদাকর্তা সুদীপ্ত সেনের

Updated : Sep 20, 2021 16:23
|
Editorji News Desk

মুক্তির আবেদন করলেন সারদা (Sarada) কর্তা সুদীপ্ত সেন (Sudipta Sen)।  এনফোর্সমেন্ট ডিরেক্টরের (ED) আদালতে এই আবেদন করেছেন সুদীপ্ত সেনের আইনজীবী। তাঁর নামে আর্থিক তছরূপের মামলা রুজু আছে।  

২০১৩ সালে ইডির তদন্তকারী দল তাঁকে গ্রেপ্তার করে।  ৭ বছর ১১ মাস জেলে বন্দী আছেন সুদীপ্ত সেন। এই মামলায় আগেই জামিন পেয়েছিলেন সারদার কর্ণধার।  কিন্তু আর্থিক জরিমানা না দিতে পারায় জামিনের শর্ত পূরণ করতে পারেননি।  এদিনের আবেদনে সেকথাও উল্লেখ করেছেন সুদীপ্ত সেনের আইনজীবী।  তাঁর আইনজীবীর দাবি, যে আইনের মামলায় জেল খাটছেন সুদীপ্ত সেন তার সর্বোচ্চ মেয়াদ ইতিমধ্যে পূরণ হয়ে গিয়েছে।

সারদা কেলেঙ্কারিতে (Sarada Scam) প্রচুর মানুষ টাকা বিনিয়োগ করে প্রতারণার শিকার হয়েছেন।  একই মামলায় জেল খাটছেন সারদা মামলায় অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়। তাঁরও মুক্তির আবেদন মঞ্জুর হয়ে গিয়েছিল।  জানা গেছে, রহস্যজনকভাবে দেবযানীর রি-কল স্লিপ পুড়িয়ে দেওয়া হয়েছে। তাতেই স্থগিত দেবযানীর মুক্তির সম্ভাবনা।  

Sarada CaseSarada chit fundSudipta Sen

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক