শুভেন্দুর প্রাক্তন দেহরক্ষীর মৃত্যু-তদন্তে ফের দেহরক্ষীর বাড়ি ঘুরে দেখলেন তদন্তকারী দলের সদস্যরা।
শুভেন্দুর বাড়ি ‘শান্তিকুঞ্জ’-এর উল্টোদিকের বাড়িতেই থাকতেন তাঁর নিরাপত্তাররক্ষীরা। আবাসস্থলের ভিডিয়োগ্রাফি করেন তদন্তকারীরা। তাঁদের সঙ্গে ছিলেন শুভেন্দুর ভাই তথা তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী।শুভেন্দু অধিকারীর বাড়ি এবং উল্টোদিকে থাকা দেহরক্ষীদের ওই আবাসস্থলের মধ্যে কতটা দূরত্ব তা মাপজোক করেন তদন্তকারীরা।
কী ভাবে দেহরক্ষীরা থাকেন তাও খতিয়ে দেখেন।শুভব্রত যে ঘরে থাকতেন, সেই ঘরটিও তাঁরা খুঁটিয়ে পরীক্ষা করেন। প্রায় দেড় ঘণ্টা ওই বাড়িটি ঘুরে দেখেন। গোটা পর্বের ভিডিয়োগ্রাফি করা হয়। আগের দিনের মতো সিআইডি-র দলের সঙ্গে ছিলেন দিব্যেন্দুও। তাঁর সঙ্গেও কথা হয় সিআইডি-র।শুভব্রতকে ষড়যন্ত্র করে খুন করা হয়ে থাকতে পারে পুলিশের কাছে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী সুপর্ণা।
সেই তদন্তভার নিয়েছে রাজ্য গোয়েন্দা বিভাগ সিআইডি।