ইস্টবেঙ্গল ক্লাবের সামনে সমর্থকদের বিক্ষোভ এবং লাঠিচার্জের ঘটনায় এ বার মুখ খুললেন বিরোধী নেতারা। শতাব্দীপ্রাচীন ক্লাবের দুর্দশার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ি করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অন্যদিকে, সমর্থকদের উপর পুলিশের লাঠিচার্জের তীব্র নিন্দা করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।
দিলীপের দাবি, মুখ্যমন্ত্রী নির্বাচনের আগে সস্তা জনপ্রিয়তার জন্য ইস্টবেঙ্গল সমর্থকদের আবেগকে ব্যবহার করেছেন। তিনি শ্রী সিমেন্টের সঙ্গে চুক্তি সই করতে বাধ্য করেছেন কর্মকর্তাদের৷ দেবব্রত (নীতু) সরকারদের সুরেই মেদিনীপুরের সাংসদের দাবি, টার্মশিটে সই করলে ইস্টবেঙ্গল ক্লাবের অস্তিত্বের সংকট দেখা দেবে।
সুজন চক্রবর্তী বলেন, ইস্টবেঙ্গল ক্লাবের প্রতি সাধারণ মানুষের বিপুল আবেগ। এই ক্লাবের ভবিষ্যৎ নিয়ে সমর্থকরা উদ্বিগ্ন। সেই অবস্থায় লাঠি চালিয়ে পুলিশ অত্যন্ত অন্যায় করেছে।