Mahalaya 2021: এবার মহালয়ায় দুর্গার ভূমিকায় কাদের দেখা যাবে টিভি চ্যানেলে?

Updated : Sep 15, 2021 18:49
|
Editorji News Desk

শুরু হয়ে গেছে পুজোর (DURGA PUJA) কাউন্টডাউন। বাতাসে হালকা হিমের ছোঁয়া। মহালয়ার আর বেশি দিন বাকি নেই।

আগামী ৬ অক্টোবর মহালয়া। মহালয়ার এই শুভক্ষণে রেডিও শোনার পরেই, বাঙালির ঘরে সাত সকালেই  শুরু হয়ে যায় টিভিতে মহালয়া(Mahalaya) (দেখার তোড়জোড় ।

অধীর আগ্রহে বাঙালির দর্শকরা অপেক্ষায়  থাকেন দুর্গা-দুর্গতিনাশিনীর ভূমিকায় তাঁরা কাকে দেখতে পাবেন। এবার অপেক্ষার অবসান।  অভিনেতা Subhashree Ganguly, Koel Mallick এবং টেলিভিশনের জনপ্রিয় মুখ Ditipriya Roy কে এই বছরের  মহিষাসুরমর্দিনীরূপে দেখতে চলেছেন বাঙালি। 

Ditipriya শিশু শিল্পী হিসাবে টেলিভিশনে তাঁর জীবন শুরু করেছিলেন।স্টার জলসা চ্যানেলে মহিষাসুরমর্দিনীরূপে দেখতে পাওয়া যাবে তাঁকে। মা হওয়ার পর চেহারায় পরিবর্তন এসেছে শুভশ্রীর।

তবে মাতৃত্বের চেয়ে বড় সৌন্দর্য যে কিছু হয় না, একথা তিনি নিজেই জানিয়েছেন।  Subhashree Gangulyকে এর আগেও দুর্গা রূপে দর্শক পেয়েছেন। তবে বাস্তবে মা হওয়ার পরে তাঁকে এই প্রথম স্ক্রিনে 'দুর্গা' রুপে পেতে চলেছেন দর্শকেরা।

 জি বাংলার মহালয়ার (Mahalaya) টিজার প্রকাশ্যে আসামাত্রই নেট দুনিয়ায় ভাইরাল অভিনেত্রীর ছবি। দূর্গার ভূমিকায় কোয়েল মল্লিক দর্শকের কাছে বরাবরের জন্য প্রিয়। মা হওয়ার পরে তাঁকেও  দুর্গার ভূমিকায় টিভির স্ক্রিনে দেখতে পাবেন দর্শকরা। Colors বাংলার পর্দায় মহিষাসুরমর্দিনীরূপে দেখতে পাওয়া যাবে Koel Mallickকে

ActressKolkatamahalaya 2021Durga Puja

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ