সোমবার থেকে বাড়ানো হচ্ছে স্পেশাল মেট্রো, দিনে চলবে ৪০টি ট্রেন

Updated : Jun 18, 2021 20:39
|
Editorji News Desk

যোগাযোগ ব্যবস্থাকে গতিশীল করতে নয়া উদ্যোগ মেট্রোর। বাড়ানো হচ্ছে স্পেশাল মেট্রোর সংখ্যা।  সোমবার থেকে আপ-ডাউন মিলিয়ে দিনে ৪০টি করে মেট্রো চলবে। শুক্রবার লিখিত বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিলেন মেট্রো কর্তৃপক্ষ। ট্রেনের সংখ্যাই এ বার বাড়িয়ে দৈনিক ৪০টি করা হল, এর মধ্যে ২০টি চলবে আপ লাইনে, ডাউন লাইনেও চলবে ২০টি ট্রেন। দক্ষিণেশ্বর এবং কবি সুভাষের মধ্যে সকালে ৯টা থেকে সওয়া ১১টা এবং দুপুর ৩টে বেজে ৪৩ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ট্রেন চলবে। সোম থেকে শনি ১৫ মিনিট অন্তর অন্তর ট্রেন পাওয়া যাবে। তবে রবিবার মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানানো হয়েছেতবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরাই আপাতত ট্রেনে চাপতে পারবেন। রক্ষণাবেক্ষণ স্পেশাল হিসেবে ওই ট্রেনগুলিকে চালানো হবে।

MetroTrain

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর