করোনা আবহে গাড়ি চালানোর লাইসেন্স নিয়ে প্রয়োজন হবে না RTO এর।এতদিন গাড়ি চালানোর ক্ষেত্রে লাইসেন্সের জন্য রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস (আরটিও)–তে গিয়ে গাড়ি চালানোর পরীক্ষা দিয়ে লাইসেন্স নিতে হত। এবার সেই প্রক্রিয়া ছাড়াই গাড়ি চালানোর লাইসেন্স পাওয়া যাবে। সম্প্রতি এমনটাই নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক । নির্দেশিকায়. জানানো হয়েছে, মান্যতা প্রাপ্ত যে কোনও গাড়ি প্রশিক্ষণ কেন্দ্র থেকেই এই পরীক্ষা দেওয়া যাবে। পুরো প্রক্রিয়া প্রযুক্তির সাহায্যে হবে। মানুষের কোনও ভূমিকা থাকবে না। বেশ কিছু গাড়ি প্রশিক্ষণ কেন্দ্রকে এই বিষয়ে মান্যতা দেওয়া হবে।সেই পরীক্ষা পাশ করলে কেন্দ্র থেকেই শংসাপত্র দেওয়া হবে। তার তথ্য আরটিও–র কাছে পৌঁছে যাবে। জুলাই মাস থেকে এই নতুন পদ্ধতি শুরু হবে।অর্থাৎ আরটিও–তে না গিয়ে মান্যতা প্রাপ্ত গাড়ি প্রশিক্ষণ কেন্দ্র থেকেই ড্রাইভিং টেস্ট না দিয়ে পাওয়া যাবে গাড়ি চালানোর লাইসেন্স।