স্পেশাল অলিম্পিকের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হচ্ছেন সোনু সুদ। অভিনেতা নিজেই এই খবর জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
আগামী জানুয়ারিতই স্পেশাল অলিম্পিকস ওয়র্ল্ড উইন্টার গেমস-এ অংশ নিতে কাজানে পাড়ি দেবে ভারতীয় দল। আর তাঁদের নেতৃত্ব দেবেন সোনু সুদ, অতিমারী পর্বে ঘরহারাদের কাছে দেবদূতের মত হয়ে ওঠা মানুষটা।
খুশির এই খবরটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সোনু লিখেছেন, 'গর্ব বোধ করছি'।
বিশেষ ভাবে সক্ষমদের জন্য প্রতি দু'বছর অন্তর অনুষ্ঠিত হয় স্পেশাল অলিম্পিক্স।