রিলায়েন্স ইনফ্রাটেলকর্তা অনিল আম্বানির জন্য বড়সড় স্বস্তি। শিল্পপতির ওপর থেকে 'প্রতারক' তকমা সরানোর কথা ভাবছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক। এর আগে ২০২০ সালের অক্টোবর মাসে এসবিআই, ইউবিআই এবং ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্ক অনিল আম্বানির রিলায়েন্স গোষ্ঠীর ৫,৫০০ কোটি টাকার লেনদেনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিল, ফরেন্সিক অডিটেরও ব্যবস্থা করেছিল।