রাজধানী কাবুলে এখন তালিবানি নিশান। সরকারি দফতর থেকে বিনোদন পার্ক, সর্বত্রই তালিব-রাজ। এমতাবস্থায় ওই দেশের নিরীহ মানুষদের জন্য উদ্বেগ চাপা রাখেননি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত(Rituparna Sengupta)। টুইটারে ইতিমধ্যেই নিজের ছবি উড়িয়ে দিয়েছেন তিনি। সেখানেও হ্যাশট্যাগে আফগানিস্তানকে বাঁচানোর আকুল আর্তি তাঁর।
এক টুইটে ঋতুপর্ণা Rituparna sengupta) লেখেন, “তিনি ভীত ও সন্ত্রস্ত। লিখেছেন, তিনি জানেন না প্রতিবাদের ভাষা কী হওয়া উচিত। প্রশ্ন তুলেছেন এখনও এই সব সাইকোপ্যাথের হাতে অসহায় বিশ্ব রাজনীতি? সীমান্ত সুরক্ষা ব্যর্থ। ঋতুর প্রশ্ন তবে কী আমরা প্রাচীন যুগে ফিরে গিয়েছি।” তবে শুধু ঋতুপর্ণাই নন তালিব রাজের বিরুদ্ধে সম্প্রতি গানের মাধ্যমে আওয়াজ তুলেছিলেন ঋদ্ধি সেন ও সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়