রাজ্যের যে কোনও প্রান্ত থেকেই রেশন কার্ডের (ration card)সঙ্গে আধার নম্বর লিঙ্ক করানো যাবে। নতুন নির্দেশিকা জারি করল রাজ্য সরকার।
রেশন কার্ডের(ration card) সঙ্গে বাধ্যতামূলক করা হয়েছে আধার নম্বর লিঙ্ক করা। তবে, তার জন্য যেতে হবে না নিজের জেলায়। পশ্চিমবঙ্গের যে কোনও প্রান্ত থেকেই এই কাজ করাতে পারবেন গ্রাহক।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঠিকানা যা-ই থাকুক না কেন, গ্রাহক যে কোনও জায়গা থেকেই রেশন কার্ডের (ration card)সঙ্গে আধার নম্বর লিঙ্ক করাতে পারবেন।
দেশজুড়েও ইতিমধ্যেই শুরু হয়েছে ওয়ান নেশন, ওয়ান রেশন প্রক্রিয়া। অর্থাত্, দেশের যে কোনও প্রান্তের গ্রাহক, এক রেশন কার্ড (ration card)থেকে অন্যত্র রেশন তুলতে পারবেন।
এরাজ্যেও চালু হয়েছে ‘এক দেশ, এক রেশন’(ration card)। ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের আওতায় যাদের রেশন কার্ড আছে, তাঁরা প্রত্যেকেই এই প্রকল্পের আওতায় আসবেন।