৪৩তম জন্মদিনের পাশাপাশি রবিবার অভিনয় জগতেও ২৫ বছর পূর্ণ করলেন রানি মুখার্জি। আর সেই জোড়া উদযাপন উপলক্ষ্যে নিজের পরবর্তী ছবির কথা ঘোষণা করলেন তিনি। ছবির নাম 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'। সূত্রের খবর, এটি একটি থ্রিলার ড্রামা। ছবিটি পরিচালনা করছেন অসীমা ছিব্বর। রানির সঙ্গে এখানে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে নিখিল আদবানি, মধু ভোজওয়ানী ও মণীষা আদবানিকে। এক মায়ের লড়াইয়ের কাহিনি তুলে ধরা হবে ছবিতে। ছবির মুখ্যচরিত্রে অভিনয় করবেন রানি। যৌথভাবে এই ছবি প্রযোজনা করবে ইমি এন্টারটেনমেন্ট ও জি স্টুডিও।