টানা বৃষ্টিতে জল বেড়েছে বাঁকুড়ার দ্বারকেশ্বর,শিলাবতী,কংসাবতীর। জলবন্দি মানুষকে উদ্ধারে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।টানা বৃষ্টিতে জলমগ্ন হাওড়ার বিস্তীর্ণ এলাকা। জলমগ্ন কদমতলা, নেতাজি সুভাষরোড, জেএন মুখার্জি রোড, হাওড়া আন্দুল রোড, দানেশ শেখ লেন, হাওড়ার শিবপুর,বেলুড়। সবথেকে বেশি বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনা। জলবন্দি কয়েকহাজার মানুষ। জলবন্দি মাহেশতলা,বারুইপুর,গড়িয়ার কিছু অংশ।বীরভূমের দুবরাজপুরে বাদামপুরে বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি কাঁচাবাড়ি।ঘটনায় কেউ হতাহত না নষ্ট হয়ে গেছে বাড়ির ভেতরের সব জিনিস। পূর্ব বর্ধমানের ভাতারের কামারপাড়া এলাকাতেও চুড়ান্ত জলযন্ত্রণার ছবি।নারায়ণপুর গ্রামের অস্থায়ী সেতুর পাশের রাস্তা পুরোপুরি জলমগ্ন।