পুরী যাওয়ার দরকার নেই। ঘরে বসেই পেতে পারেন জগন্নাথ ধামের ভোগের প্রসাদ। ভাবছেন এ কী করে সম্ভব? সৌজন্যে রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর।ঘরে বসেই অর্ডার দিলে পেয়ে যাবেন পুরীর ভোগের স্বাদ।
কী কী থাকছে স্পেশাল মেনুতে? থাকছে খিচুড়ি, ডালমা, লুচি, পটল রসা, পাঁপড়, জিভে গজা, রসবালি, ছানাপোড়া।কীভাবে মিলবে এই সুবর্ণ সুযোগ? পদ্ধতিও খুব সহজ। ফোন করতে হবে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে।
মন দিয়ে শুনে নিন নম্বরগুলি,৬২৯০২৫৫৮৫৯, ৮১৭০৮৮৭৭৯৪ ও ৯১৬৩১২৩৫৫৬ এই নম্বরে ফোন বা হোয়াটস অ্যাপ করলেই আপনার বাড়িতে পৌঁছে পুরীর ভোগের পঞ্চব্যঞ্জন।
সোজা রথ ও উলটো রথের দিন বাদে যদি দুপুরের খাবার চান তাহলে জানাতে হবে আগের দিন রাত ১০টার মধ্যে। আর যদি ডিনার করতে চান তাহলে জানাতে হবে দুপুর ১টার মধ্যে ওই দিনেই। খরচ কেমন?
প্রতি প্যাকেট খরচ ধরা আছে ২৭৫ টাকা। আলাদা করে কোনও টাকা দিতে হবে না ডেলিভারি চার্জ বাবদ