লোকাল ট্রেন চালানোর দাবিতে স্থানীয়দের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল মল্লিকপুর স্টেশন। শিয়ালদহ সাউথ সেকশনের এই স্টেশনে বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় দফায় অবরোধ। পুলিশ ও জিআরপি অবরোধ তুলতে গেলে শুরু হয় সংঘর্ষ। আটকে পড়ে স্টাফ স্পেশাল ট্রেন। পুলিশ এবং জিআরপিকে লক্ষ্য করে ইঁটবৃষ্টি করে উত্তেজিত জনতা। ভাঙচুর করা হয় জিআরপির গাড়ি। এর আগে সকালে অবরোধ হয় সোনারপুর স্টেশনে।