সাধারণের মধ্যেই মিশে থাকেন অনন্য সাধারণরা। তাদের খুঁজে বের করতেই অভিনব উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের আমজনতার হাতেই থাকছে পদ্মভূষণ প্রাপক নির্বাচনের সুযোগ।
টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, ভারতে তৃণমূল স্তরে কাজ করে চলেছেন এমন অনেকেই আছেন যাদের কেউই চেনেন না। তাদের মনোনীত করার জন্য এবার দেশবাসীকেই বিচারকের আসনে বসাতে চেয়েছেন প্রধানমন্ত্রী।
নিজের অফিসিয়াল টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, পদ্ম পুরস্কার প্রাপকদের নির্বাচনের সুযোগ থাকছে দেশের নাগরিকদের হাতেই। ১৫ সেপ্টেম্বরের পর্যন্ত পছন্দের ব্যক্তির নাম পাঠাতে পারবেন সকলেই।
padmaawards.gov.in- এই ওয়েবসাইটে পাঠাতে হবে পছন্দের ব্যক্তির নাম। পদ্ম পুরস্কারের অন্তর্গত পদ্মভূষণ, পদ্মবিভূষণ ও পদ্মশ্রী-র জন্যেও নাম পাঠাতে পারবেন আমজনতা।