পঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে জল্পনা বাড়ালেন প্রশান্ত কিশোর। ভোট কৌশলী প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠক করলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধী ও প্রিয়ঙ্কার গাঁধী।
পঞ্জাবের ভোটের আগে পিকের সঙ্গে রাহুলের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাহুলের বাড়িতেই পিকের সঙ্গে বৈঠকে করেন প্রিয়ঙ্কা, কেসি বেনুগোপালের মতো কংগ্রেস নেতারা।
রাহুল-প্রিয়ঙ্কা-পিকের বৈঠকে ছিলেন পঞ্জাবে কংগ্রেসের পর্যবেক্ষক হরিশ রাওয়াতও।
পঞ্জাবের আসন্ন ভোট নিয়েই পিকের সঙ্গে রাহুলের বৈঠক,এমনটাই অনুমান রাজনৈতিক মহলের।
কয়েক মাস আগেই পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ প্রশান্ত কিশোরকে তাঁর প্রধান পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করেছেন।ভোটমুখী পঞ্জাবে অন্তর্দ্বন্দ্ব চরমে উঠেছে ক্ষমতাসীন কংগ্রেসের অন্দরে