লোকসভা ভোটের আগে কেন্দ্রের মোদী সরকারকে গদিচ্যুত করতে এককাট্টা হওয়ার প্রস্তুতি শুরু করেছে বিরোধী আঞ্চলিক দল। মোদী সরকারকে হঠানোর রণকৌশল নির্ধারণে এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে ভোট কুশলী প্রশান্ত কিশোরের বৈঠক তৃতীয় জোটের সম্ভাবনাকে আরও জোরদার করেছে। সেই সম্ভাবনাতেই কিছুটা জল ঢেলেছে প্রশান্ত কিশোরের মন্তব্য। ভোটকৌশলী প্রশান্ত কিশোর মনে করছেন,বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তৃতীয় বা চতুর্থ ফ্রন্ট লোকসভা ভোটে বিজেপি-কে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে না। সোমবারই সংবাদমাধ্যমের কাছে এই দাবি করেন পিকে।এইধরনের কোনও ফ্রন্ট গড়ার উদ্যোগও তিনি নিচ্ছেন না বলে নিজের অবস্থান স্পষ্ট করেছেন পিকে।