পেট্রোল ও ডিজেলের দাম কমার সম্ভাবনায় ইতি টানল কেন্দ্রের মোদী সরকার। আপাতত পেট্রোল-ডিজেলকে (Petrol Diesel) জিএসটির (GST Council On Petrol Diesel ) আওতায় আনা হচ্ছে না।
শুক্রবার লখনউয়ে জিএসটি কাউন্সিলের বৈঠকে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)।
কাউন্সিলের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ফলে পেট্রোল-ডিজেলের দাম কমার যে সম্ভাবনা দেখা যাচ্ছিল তা অনেকটাই কমে গেল। জানা গিয়েছে, শুক্রবার জিএসটি কাউন্সিলের (GST Council On Petrol Diesel) বৈঠকে পেট্রোপণ্যকে জিএসটির আওতায় আনার প্রস্তাব পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
কিন্তু এই প্রস্তাবের বিরোধিতায় একযোগে সরব হয়েছে বেশ কয়েকটি রাজ্য। তাই আপাতত পেট্রোল ও ডিজেল জিএসটির আওতার বাইরেই থাকছে। যার জেরে জ্বালানির দাম কমার সম্ভাবনা আপাতত নেই বলেই মনে করছেন অর্থনীতিবিদরা।
আরও পড়ুন: Petrol:পেট্রোলের লাগাম ছাড়া দাম বৃদ্ধির নেপথ্যে লুকিয়ে আছে কোন কোন বিষয়?