Pegasus : পেগাসাস নিয়ে কমিটি গঠন করা হবে, আদালতে বলল কেন্দ্র

Updated : Aug 16, 2021 17:49
|
Editorji News Desk

পেগাসাস (Pegasus) নিয়ে কমিটি গঠন করবে কেন্দ্রীয় সরকার৷ সোমবার এ কথা জানিয়েছে কেন্দ্র। সুপ্রিমকোর্টে (Supreme Court) মামলা দায়ের করে আবেদন জানানো হয়েছিল যাতে শীর্ষ আদালত সরকারের কাছে জানতে চায়, তারা পেগাসাস কিনেছিল কি না। সেই আবেদনের প্রেক্ষিতে সোমবারের মধ্যে কেন্দ্রকে এই সংক্রান্ত জবাব দিয়ে হলফনামা জমা করতে বলেছিল সুপ্রিম কোর্ট।

সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে এদিন শীর্ষ আদালতে হলফনামা জমা করে কেন্দ্র। তাতে কেন্দ্রের তরফে মামলার আবেদকারীদের যাবতীয় অভিযোগ খারিজ করেছে। এর আগে সংসদেও কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ দাবি করেছিলেন যে পেগাসাস কোনও ভারতীয় নাগরিকের উপর প্রয়োগ করা হয়নি। পাশাপাশি কেন্দ্র জানায়, এই ইস্যুতে বিভ্রান্তিকর ধারণা দূর করতে বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে।

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক