'ভুল বোঝাবুঝির জন্য দুঃখিত', মৃত্যু গুজব উড়িয়ে বললেন পরেশ রাওয়াল

Updated : May 15, 2021 16:00
|
Editorji News Desk

ফের মৃত্যু নিয়ে গুজব ছড়াল বলি পাড়ায়। আর এ বার তার শিকার হলেন অভিনেতা পরেশ রাওয়াল। শুক্রবার আচমকাই তাঁর মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তা দেখে মজা করেই উত্তর দেন অভিনেতা। টুইটারে একটি ছবি পোস্ট করেন তিনি। সেখানে তাঁর ছবিতে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে। তাতে লেখা, ১৪মে সকাল ৭টায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ফিল্ম ইন্ডাস্ট্রির সদস্য পরেশ রাওয়াল। এরপর মজা করে এর উত্তরে অভিনেতা লেখেন, "ভুল বোঝাবুঝির জন্য দুঃখিত। আমি তো সকাল সাতটায় ঘুমাচ্ছিলাম।" যদিও বিষয়টিকে ভালোভাবে নেননি অনুরাগীরা। সংশ্লিষ্ট পেজটির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।

তবে পরেশ প্রথম নন। এর আগে মুকেশ খান্না, লাকি আলি, কিরণ খেরের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল। মুকেশ এবং লাকি নিজেরাই তার বিরুদ্ধে মুখ খুলেছিলেন। অন্যদিকে কিরণের হয়ে মন্তব্য করেছিলেন অনুপম খের।

Paresh Rawal

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ