বুদ্ধদেব ভট্টাচার্যের পর এবার হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য। সূত্রের খবর, প্যানিক অ্যাটাকের কারণেই তাঁকে ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী মীরা ভট্টাচার্যও করোনা আক্রান্ত হন। তিনি গতকালই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য চিন্তায় রয়েছেন স্ত্রী মীরা ভট্টাচার্য। তাই পাম অ্যাভিনিউয়ের বাড়িতে একা থাকতে ভয় পাচ্ছেন। শারীরিক ভাবেও এখনও বেশ দুর্বল তিনি।