মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান করার প্রতিবাদ। বিধানসভার ৮টি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্য়ানের পদ থেকে ইস্তফা দিলেন বিজেপির ৮ বিধায়ক।
পদত্যাগ করলেন বিজেপির মিহির গোস্বামী, মনোজ টিগ্গা, কৃষ্ণ কল্যাণী, নিখিলরঞ্জন দে, বিষ্ণুপদ শর্মা, দীপক বর্মণ, অশোক কীর্তনিয়া ও আনন্দময় বর্মণ। এরপরেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজভবন যান বিজেপি বিধায়করা।
বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার পরই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন মুকুল রায়। যদিও, পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দাবি করেন, বিরোধী বিধায়ক হিসেবেই তাঁকে এই পদ দেওয়া হয়েছে